যাত্রা শুরু ২৪ এপ্রিল ২০২০

দান নয়, ধার

অভাব থাকা সত্ত্বেও দান গ্রহণ করা সকলের পক্ষে সহজ নয়। কিন্তু ধার গ্রহণ সহজ — এতে বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। একজনের ধার ফেরত এলে তা আবার আরেকজনকে দিয়ে সহযোগিতা করা যায়।

দান নয়, ধার — সুদ ছাড়া ধার

তহবিলের হিসাব

প্রতিটি টাকার হিসাব প্রকাশ্য। পরিচালন ব্যয় শূন্য — যা আসে, তার পুরোটাই শিক্ষার্থীদের কাছে যায়।

মোট বিতরণকৃত ধার
৳৩৪,৭৮,৩০০
মোট ফেরত এসেছে
৳৩০,১৪,০০০
বকেয়া
৳৪,৬৫,৩০০
বর্তমান তহবিল
৳২,৪৬,৫০৯
ধারগ্রহীতা
৩৩৪
মোট ধার প্রদান
৪০৫
কন্ট্রিবিউটর
৫০

হালনাগাদ ৩০/১২/২০২৪

কিভাবে কাজ করে

আবেদন করুন

অ্যাপ বা ওয়েবসাইট থেকে একবার তথ্য দিন। পরের প্রতিটি আবেদনে সেই তথ্যই ব্যবহৃত হবে।

যাচাই ও অনুমোদন

ব্রাঞ্চের স্বেচ্ছাসেবক বা শিক্ষক তথ্য যাচাই করেন। কোনো জামানত বা গ্যারান্টর লাগে না।

ধার ও পরিশোধ

চেক বা বিকাশে টাকা পৌঁছে যায়। সাধারণত ৩–৬ মাসে কিস্তিতে পরিশোধ — কোনো সুদ নেই।

সুদমুক্ত, শতভাগ। যত টাকা নেবেন, ঠিক তত টাকাই ফেরত দেবেন। ফান্ডের অর্থ কখনোই এফডিআর বা সুদ আসে এমন স্থানে রাখা হয় না।

স্বেচ্ছাসেবক লগইন

স্বেচ্ছাসেবক, হল প্রতিনিধি ও পরিচালকদের জন্য — আবেদন যাচাই, অনুমোদন ও কিস্তির হিসাব দেখার কনসোল।

স্বেচ্ছাসেবক লগইন →