কন্ট্রিবিউটরের শর্তাবলী
ব্যক্তিগত পর্যায়ে আমরা প্রধানত দুইটি উপায়ে তহবিল সংগ্রহ করি।
- ধার হিসাবে — তহবিল পর্যাপ্ত থাকা সাপেক্ষে ধার প্রদানকারী যেকোনো সময় ফেরত নিতে পারবেন।
- ডোনেশন হিসাবে — যা অফেরতযোগ্য; ডোনেশন প্রদানকারী এই টাকা ফেরত নিতে পারবেন না।
- তহবিল পর্যাপ্ত থাকা সাপেক্ষে আপনি আপনার ধার দেয়া অর্থ যেকোনো সময় ফিরিয়ে নিতে পারবেন। প্রদান করা অর্থ একবছর হওয়ার পূর্বেই ফিরিয়ে নিলে আপনাকে ‘দান নয়, ধার‘ কার্যক্রমের কন্ট্রিবিউটর হিসাবে গণ্য করা হবে না। ধার প্রদানকারীর অবদানের স্বীকৃতিও কোথাও উল্লেখ থাকবে না।
- ধার প্রদানকারীর অর্থ যেহেতু অন্যকে ধার হিসাবে দেয়া হবে এবং ধার প্রদানকারী যেকোনো সময় তা তুলে নিতে পারবেন, তাই কোনো প্রকার দান বা যাকাতের টাকা ‘দান নয়, ধার’ পরিচালকগণ জেনেশুনে গ্রহণ করেন না।
- যেহেতু মানুষের কল্যাণে এই অর্থ ব্যয় হবে, তাই কোনো প্রকার অবৈধ অর্থ ‘দান নয়, ধার’ পরিচালকগণ জেনেশুনে গ্রহণ করেন না। এইসব উৎস হতে প্রাপ্ত অর্থ ধার বা ডোনেশন হিসাবে না দেওয়ার জন্য অনুরোধ রইলো।
- আপনার ডোনেশন (ধার নয়) পঞ্চাশ হাজার (৫০,০০০/-) টাকার অধিক হলে আপনি যেকোনো সময় আপনার নামের পরিবর্তে আপনার নিজস্ব কোনো কোম্পানির নাম দিতে পারবেন এবং এটা সর্বোচ্চ একবার পরিবর্তনযোগ্য।
- ‘দান নয়, ধার’ সকল হিসাব নিকাশ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সংরক্ষিত রাখে। তারপরও আপনার ডোনেশন (ধার নয়) দশ হাজার (১০,০০০/-) টাকার অধিক হলে আপনি কার্যক্রমের সকল আয় ব্যয়ের হিসাব জানার বা অডিট করার অধিকার রাখেন।
- ‘দান নয়, ধার’ সকল ডোনেশন প্রদানকারীকে (ডোনেশনের পরিমাণ যাইহোক) অর্থ গ্রহণের রশিদ ও ডোনেশন প্রদানের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করিবে, যা প্রয়োজনে ট্যাক্স সাবমিশনে ট্যাক্স রিবেট পাওয়ার ক্ষেত্রে দাখিল করিতে পারবেন।
‘দান নয়, ধার’ কার্যক্রমের পরিচালনার সুবিধার্থে উপরোক্ত শর্তসমূহ কমিটি বা প্রধান উদ্যোক্তার সিদ্ধান্তে পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল হতে পারে।
বাংলা পাঠই চূড়ান্ত। ইংরেজি অনুবাদ কেবল বোঝার সুবিধার্থে।