স্পন্সর কোম্পানির শর্তাবলী

  1. প্রচারণার অংশ হিসাবে স্পন্সর কোম্পানির নাম আজীবন ‘দান নয়, ধার’ এর ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
  2. ‘দান নয়, ধার’ এর ফেইসবুক পেইজে পোস্টের মাধ্যমে কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানানো হবে, যা কোম্পানিকে তার পণ্য প্রচারে সহযোগিতা করবে।
  3. স্পন্সরের পরিমাণ বেশি হলে (সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা), ‘দান নয়, ধার’ পেইড ক্যাম্পেইনের মাধ্যমে কোম্পানির প্রচারে অংশ নেবে। তবে এই পেইড ক্যাম্পেইনের খরচ কোম্পানিকে বহন করতে হবে। শর্ত এই যে, মানহীন ব্র্যান্ড ও পণ্যের প্রচারে ‘দান নয়, ধার’ কোনোভাবেই অংশ নেবে না।
  4. কন্ট্রিবিউশন ও চুক্তির উপর নির্ভর করে ‘দান নয়, ধার’ এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করবে।
  5. ‘দান নয়, ধার’ জেনে-বুঝে অবৈধ পণ্য তৈরি করেন, ক্রেতাকে বা দেশের মানুষকে প্রতারিত করেন — এমন কোনো কোম্পানির স্পন্সর কোনোভাবেই গ্রহণ করবে না। কোনো প্রকার প্রচারেও অংশগ্রহণ করবে না।
  6. সর্বনিম্ন স্পন্সর বিশ হাজার (২০,০০০/-) টাকা। তবে যেকোনো কোম্পানির মালিক, প্রতিনিধি, কর্মকর্তা বা কর্মচারী যেকোনো পরিমাণ অর্থ (তিন হাজার টাকার নিচে নয়) ধার বা অনুদান হিসাবে দিতে পারেন। সেই ক্ষেত্রে তাঁর নাম কন্ট্রিবিউটর হিসাবে থাকবে, সেই অর্থ কোম্পানির স্পন্সর হিসাবে গণ্য হবে না।
  7. বিশ হাজার টাকার ঊর্ধ্বে যেকোনো পরিমাণ অর্থ স্পন্সর হিসাবে গণ্য করা হবে। কন্ট্রিবিউশনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন কোম্পানির সাথে ভিন্ন ভিন্ন চুক্তিতে প্রচার কাজে সহযোগিতা করা হবে।
  8. যদিও সকল হিসাব ‘দান নয়, ধার’ এর ওয়েবসাইটে সংরক্ষিত আছে, তারপরও স্পন্সরের টাকার সঠিক ব্যবহার হচ্ছে কিনা স্পন্সর কোম্পানি অবশ্যই তা খতিয়ে দেখতে পারবেন।

‘দান নয়, ধার’ কার্যক্রমের পরিচালনার সুবিধার্থে উপরোক্ত শর্তসমূহ কমিটি বা প্রধান উদ্যোক্তার সিদ্ধান্তে পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল হতে পারে।

বাংলা পাঠই চূড়ান্ত। ইংরেজি অনুবাদ কেবল বোঝার সুবিধার্থে।